ইনভেস্টর প্রটেকশন পুল

✅ব্যাকগ্রাউন্ড

biniyog.io একটি শরিয়াহ-সার্টিফায়েড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, এখানে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যবসায়িক প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন। biniyog.io তে প্রতিটি ক্যাম্পেইন স্বাধীনভাবে পরিচালিত হয়, একটি ক্যাম্পেইনের আর্থিক লেনদেনের সাথে অন্য ক্যাম্পেইনের কোন সম্পৃক্ততা থাকে না।

ফলস্বরূপ, কোনো বিনিয়োগকারী যদি এমন কোনো ক্যাম্পেইনে (বা একাধিক ক্যাম্পেইনে) বিনিয়োগ করেন যেখানে রিপেমেন্ট আসতে দেরি হচ্ছে বা সম্পূর্ণ ফেরত পাওয়া যাচ্ছে না, তাহলে বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

এই ধরনের ক্ষতি কমাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর জন্যই biniyog.io নিয়ে এসেছে Investor Protection Pool, একটি ইউনিক কমিউনিটি-ভিত্তিক শরিয়াহসম্মত ফান্ড।

মেম্বারশিপ যোগ্যতা:

শুধুমাত্র biniyog.io-র নিবন্ধিত ইনভেস্টররাই এই ফান্ডের সদস্য হতে পারবেন।

যারা biniyog.io-তে ইনভেস্টর নন, তারা এই ফান্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

✅মেম্বারশিপ প্রক্রিয়া এবং ডোনেশন মেকানিজম

ইনভেস্টররা অ্যাপের Investor Protection Pool ফিচারটি “Opt In” (অংশগ্রহণে সম্মতি দেওয়া) করে ফান্ডের সদস্য হতে পারবেন।

বর্তমানে শুধুমাত্র ৬ মাস বা তার বেশি মেয়াদের ক্যাম্পেইনগুলোতে করা ইনভেস্টমেন্ট Protection Pool-এর আওতায় রয়েছে। ইনভেস্টমেন্ট প্রসেসিং করার সময় অ্যাপে এটি স্পষ্টভাবে দেখানো থাকবে।

একজন ইনভেস্টর ফান্ডের সদস্য হওয়ার পর থেকে, উনার প্রতিটি ইনভেস্টমেন্টের সঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ (যেমন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট BDT 1,00,000 বা তার কম হলে ১%, এবং তার বেশি হলে ১.৫%) ডোনেশন হিসেবে Protection Fund-এ যোগ হবে।

নোট — এটি সম্পূর্ণ স্বেচ্ছা অনুদান, কোনো ব্যক্তিগত লাভের নিশ্চয়তা নয়। এই ডোনেশন আপনার ইনভেস্টমেন্টের অংশ নয়, এমনকি এটি ইনভেস্টমেন্টের রিটার্ন ক্যালকুলেশনের মধ্যেও ধরা হবে না।

✅ক্ষতিপূরণ পাবার শর্তসমূহ

যদি আপনার বিনিয়োগ করা ক্যাম্পেইন রিপেমেন্টের শেষ শিডিউলড তারিখের পরও ছয় মাস বা তার বেশি দেরি করে, সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন।

আপনি আপনার অবশিষ্ট মূলধনের/ প্রিন্সিপাল এমাউন্টের সর্বোচ্চ ৬০% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, ফান্ড থাকা সাপেক্ষে।

উদাহরণ:

ধরেন, আপনি ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেছেন।

মোট এক্সপেক্টেড রিটার্নের কথা ছিল ১,২০,০০০ টাকা (প্রিন্সিপাল এমাউন্ট + প্রফিট)।

এখন পর্যন্ত আপনি ৪০,০০০ টাকা রিপেমেন্ট পেয়েছেন।

তাহলে আপনার অপরিশোধিত প্রিন্সিপাল = ৬০,০০০ টাকা।

আপনি তহবিল থেকে ৬০,০০০ এর ৬০%= ৩৬,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

(তবে এটি পর্যাপ্ত ফান্ড থাকা সাপেক্ষে এবং শর্তাবলী পূরণ হওয়ার উপর নির্ভর করে।)

✅ডিলে হওয়া প্রজেক্ট থেকে রিকভারি

যদি Protection Pool কোনো ইনভেস্টরকে ক্ষতিপূরণ প্রদান করে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বাকি টাকা পরিশোধ করে, তাহলে যে পরিমাণ টাকা আপনি তহবিল থেকে পেয়েছিলেন, সেই পরিমাণ টাকা Investor Protection Pool তহবিলে ফেরত যাবে। বাকি টাকা আপনার এক্সপেক্টেড রিপেমেন্ট এমাউন্ট অনুযায়ী আপনাকে দেওয়া হবে।

✅মেম্বারশিপ বাতিল করার প্রক্রিয়া

আপনি যেকোনো সময় মোবাইল অ্যাপে গিয়ে ইনভেস্টর প্রোটেকশন পুল সেকশন থেকে Opt Out (অংশগ্রহণ বাতিল করা) অপশন সিলেক্ট করে বের হয়ে আসতে পারবেন। Opt-out করার পর থেকে আপনার নতুন বিনিয়োগ থেকে আর কোনো ডোনেশন কাটা হবে না।

নোটঃ Opt-Out করার পর আপনার সব পুরনো ও ভবিষ্যতের বিনিয়োগের জন্য সুরক্ষার সুযোগ হারাতে হবে। কারণ ক্লেইমের সময় আপনি এই তহবিলের সদস্য থাকবেন না।

✅ফান্ডে নতুনভাবে বা আবার যুক্ত হওয়া

আগে Opt Out করা কোনো ইনভেস্টর যদি পুনরায় ফান্ডে যোগ দেন, তবে পূর্ববর্তী ইনভেস্টমেন্টগুলো সুরক্ষার আওতায় আসবে না।

শুধুমাত্র আবার যোগ দেওয়ার পর যে নতুন বিনিয়োগগুলো করবেন, সেগুলোই সুরক্ষিত হবে। যদি ক্লেইম করার সময় আপনি ইনভেস্টর প্রটেকশন পুলের সক্রিয় সদস্য হিসেবে থাকেন।

✅শরিয়াহ কমপ্লায়েন্স

ইনভেস্টর প্রোটেকশন পুল তৈরি করা হয়েছে ‘তাকাফুল’ নীতির আলোকে — যা একটি শরিয়াহ-সম্মত পারস্পরিক সহায়তা ব্যবস্থা, এখানে অংশগ্রহণকারীরা তাবাররু’ (স্বেচ্ছা অনুদান) ও সংহতির মাধ্যমে একে অপরকে সহযোগিতা করেন। এই পুলের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতা ও ঝুঁকি ভাগাভাগি, যেখানে সদস্যরা আর্থিক সংকটে একে অপরের পাশে দাঁড়ান

ফান্ডটি ওয়াকফ ভিত্তিক কাঠামোয় পরিচালিত হয়, যেখানে সদস্যরা স্বেচ্ছায় তাদের বিনিয়োগের একটি ক্ষুদ্র অংশ অনুদান হিসেবে প্রদান করেন, যেন ভবিষ্যতে কারও বিনিয়োগে অপ্রত্যাশিত ক্ষতি বা বিলম্ব ঘটলে সেই সহায়তা কাজে আসে।

এই অনুদানগুলো তাবাররু হিসেবে প্রদান করা হয় — কোনো বিনিয়োগ বা লাভের প্রত্যাশায় নয়। ফলে এটি কোনো বাণিজ্যিক লেনদেন নয়, বরং নিঃস্বার্থ সহযোগিতামূলক অবদান। অনুদান ফেরতযোগ্য নয় এবং কোনো আর্থিক মুনাফার সাথে যুক্ত নয়।

ফান্ড পরিচালনায় সম্পূর্ণভাবে রিবা (সুদ), গারার (অতিরিক্ত অনিশ্চয়তা) এবং মাইসির (জুয়া) পরিহার করা হয়েছে, যাতে ইসলামিক ফাইন্যান্সের মূলনীতি সম্পূর্ণভাবে অনুসৃত হয়।

ক্ষতিপূরণ শুধুমাত্র তখনই প্রদান করা হবে, যখন নির্দিষ্ট শরিয়াহ-সম্মত শর্ত পূরণ হবে এবং ফান্ডে পর্যাপ্ত অর্থ থাকবে। কোনো ধরনের নিশ্চয়তাপ্রাপ্ত পরিশোধ এই ফান্ডে নেই— যা এই কাঠামোটিকে শরিয়াহ-সম্মত রাখে।

পুরো কাঠামো, শর্তাবলি ও পরিচালন প্রক্রিয়া IFA Consultancy (biniyog.io-এর অফিসিয়াল শরিয়াহ অ্যাডভাইজরি বডি) দ্বারা পর্যালোচনা ও অনুমোদিত হয়েছে, যা এর শরিয়াহ নীতির প্রতি সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করে।

✅কি হবে যদি ফান্ডে ক্ষতিপূরণ দেওয়ার মত পর্যাপ্ত টাকা না থাকে?

যদি ফান্ডে প্রয়োজনের চেয়ে ঘাটতি থাকে সেক্ষেত্রে biniyog.io ‘কার্জ হাসানা’ (সুদহীন ঋণ) দিয়ে ফান্ডকে সাহায্য করতে পারে। এই ঋণ শুধুমাত্র তখনই পরিশোধ করা হবে যখন ফান্ডে অতিরিক্ত টাকা পুনরায় জমা হবে।

✅ম্যানেজমেন্ট

biniyog.io এই ফান্ড পরিচালনা করছে।

প্রথম দুই বছর biniyog.io এই ফান্ড পরিচালনার জন্য কোনো ফি নেবে না। দুই বছর পর এ বিষয়ে পুনরায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)

১। ইনভেস্টর প্রোটেকশন পুল কী?

ইনভেস্টর প্রোটেকশন পুল হচ্ছে biniyog.io পরিচালিত একটি বিশেষ সাপোর্ট ফান্ড, যা সম্পূর্ণ শরিয়াহ-কমপ্লায়েন্ট। যদি কোনো বিনিয়োগকারীর কোনো ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন থেকে টাকা ফেরত পেতে দেরি হয় বা সমস্যায় পড়েন, সেক্ষেত্রে এই ফান্ড থেকে তারা সাহায্য পেতে পারেন। এটি একটি পারস্পরিক সহযোগিতামূলক ফান্ড যেখানে সবাই মিলে একটু একটু করে ডোনেশন করে একে অপরকে সাহায্য করেন।

২। biniyog.io কেন ইনভেস্টর প্রোটেকশন পুল চালু করেছে?

biniyog.io-তে প্রতিটি ক্যাম্পেইন আলাদা ভাবে পরিচালিত হয়। কোন ক্যাম্পেইনে একটি ব্যবসা কোন সমস্যায় পড়লে অন্য ক্যাম্পেইনে এর কোন প্রভাব পড়ে না। তবে সেই ক্যাম্পেইনে বিনিয়োগ করা ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। যারা সেই সমস্যাগ্রস্ত প্রকল্পে টাকা বিনিয়োগ করেছেন, তাদের টাকা ফেরত পেতে দেরি হতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে।

এই ক্ষতির চাপ কমাতে এবং আংশিক সহায়তা দিতে biniyog.io ইনভেস্টর প্রোটেকশন পুল চালু করেছে।

৩। ইনভেস্টর প্রোটেকশন পুল কীভাবে কাজ করে?

বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের একটি ছোট অংশ ডোনেশন হিসেবে এই ফান্ডে জমা করেন। যদি কোনো ক্যাম্পেইন নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে টাকা ফেরত দেয়, তাহলে নির্দিষ্ট শর্ত ও ফান্ডে টাকা থাক সাপেক্ষে যোগ্য বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পেতে পারেন।

৪। ইনভেস্টর প্রোটেকশন পুল কি শরিয়াহ অনুমোদিত?

হ্যাঁ। এই প্রটেকশন পুলের সম্পূর্ণ স্ট্রাকচার এবং প্রসেস IFA Consultancy (biniyog.io এর অফিসিয়াল শরিয়াহ এডভাইজরি বডি) দ্বারা রিভিউ এবং অনুমোদন করা হয়েছে। এই ফান্ড সম্পূর্ণ ইসলামি ফাইন্যান্সের মূলনীতি মেনে পরিচালিত এবং রিবা (সুদ), গারার (অনিশ্চয়তা) এবং মাইসির (জুয়া) থেকে সম্পূর্ণ মুক্ত।

৫। কারা ইনভেস্টর প্রোটেকশন পুল ফান্ডে যোগ দিতে পারবেন?

শুধুমাত্র biniyog.io অ্যাপে নিবন্ধিত বিনিয়োগকারীরাই এই ফান্ডে যোগ দিতে পারবেন। যারা এখনো কোনো ক্যাম্পেইনে বিনিয়োগ করেননি, তারা যোগ দিতে পারবেন না।

৬। কীভাবে এই ফান্ডের সদস্য হতে পারি?

অ্যাপের ‘Investor Protection Pool’ অংশে গিয়ে “Opt In” (অংশগ্রহণে সম্মতি দেওয়া) সিলেক্ট করে আপনি সরাসরি সদস্য হতে পারবেন। এরপর প্রতিটি বিনিয়োগের সময় নির্ধারিত ডোনেশন প্রক্রিয়া আপনার ইনভেস্টর প্রটেকশন পুলের আওতাধীন ইনভেস্টমেন্টগুলোর সাথে স্বয়ংক্রিয়ভাবে এপ্লাই হওয়া শুরু করবে।

৭। ইনভেস্টর প্রোটেকশন পুলে যোগ দেওয়া কি বাধ্যতামূলক?

না, এটি সম্পূর্ণ ঐচ্ছিক। আপনি চাইলে যোগ দিতে পারবেন, আবার চাইলে না-ও দিতে পারবেন।

৮। পরে কি আমি বের হয়ে আসতে পারব? আমি যদি বের হয়ে আসি, তাহলে কি আগের ডোনেশনের টাকা ফেরত পাব?

হ্যাঁ, আপনি যেকোনো সময় মোবাইল অ্যাপে গিয়ে ইনভেস্টর প্রোটেকশন পুল সেকশন থেকে Opt-out (অপ্ট-আউট) অপশন সিলেক্ট করে বের হয়ে আসতে পারবেন। অপ্ট-আউট করার পর থেকে আপনার নতুন বিনিয়োগ থেকে আর কোনো ডোনেশন কাটা হবে না।

নোটঃ অপ্ট-আউট করার পর আপনার সব পুরনো ও ভবিষ্যতের বিনিয়োগের জন্য সুরক্ষার সুযোগ হারাতে হবে। কারণ ক্লেইমের সময় আপনি এই তহবিলের সদস্য থাকবেন না।

না। আপনি যে টাকা আগে ডোনেশন হিসেবে দিয়েছেন, সেগুলো ফেরতযোগ্য নয়।

৯। আমাকে কত টাকা ডোনেশন হিসেবে দিতে হবে?

১ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে: বিনিয়োগের পরিমাণের অতিরিক্ত ১%

১ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে: বিনিয়োগের পরিমাণের অতিরিক্ত ১.৫%

উদাহরণ:

৫০,০০০ টাকা বিনিয়োগ করলে → ৫০০ টাকা ডোনেশন

১,৫০,০০০ টাকা বিনিয়োগ করলে → ২,২৫০ টাকা ডোনেশন

১০। আমি যদি এই পুলে যোগ দিই, তাহলে সব বিনিয়োগেই কি ডোনেশন কাটা হবে?

হ্যাঁ। আপনি সদস্য হলে, প্রতিটি নতুন বিনিয়োগে নির্ধারিত ডোনেশন স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

১১। সব ক্যাম্পেইন কি এই ইনভেস্টর প্রোটেকশন পুল-এর আওতায় থাকবে?

না। বর্তমানে শুধু ৬ মাস বা তার বেশি সময়ের ক্যাম্পেইনগুলো প্রোটেকশন পুল-এর আওতায় আছে। অ্যাপে ইনভেস্টমেন্টের সময় আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন কোন ক্যাম্পেইন এতে অন্তর্ভুক্ত।

১২। এই ডোনেশন কি আমার বিনিয়োগের অংশ?

না। এই ডোনেশন আপনার বিনিয়োগের ক্যাপিটাল থেকে আলাদা।

এটি আপনার বিনিয়োগের মূলধন কিংবা লাভের অংশ নয়।

১৩। এটি কি আমার ROI (বিনিয়োগের উপর আয়) তে কোন ভূমিকা রাখবে?

না। আপনার ROI শুধুমাত্র আপনার প্রিন্সিপাল এমাউন্টের টাকার উপর হিসাব করা হবে।

প্রটেকশন পুলে ডোনেশনের টাকা ROI-এর কোন হিসাবে বিবেচনা হবে না।

১৪। এই ডোনেশন কী ধরনের লেনদেন?

এটিকে তাবাররু হিসেবে ধরতে পারেন—অর্থাৎ শুভেচ্ছা, সংহতির এবং পারস্পরিক সহযোগিতার জন্য স্বেচ্ছায় দেওয়া ডোনেশন। এটি কোনো বিনিয়োগ বা বাণিজ্যিক লেনদেন নয়।

১৫। আমি কি এই ডোনেশন থেকে কোনো লাভ পাব?

না। এটি একটি চ্যারিটেবল অনুদান, কোনো আর্থিক লাভের মাধ্যম নয়।

লাভটুকু পুরোপুরি স্পিরিচুয়াল এবং কমিউনিটি-ভিত্তিক সাপোর্ট।

১৬। আমি কখন ইনভেস্টর প্রোটেকশন পুল থেকে সাহায্য পেতে পারি?

যদি আপনার বিনিয়োগ করা ক্যাম্পেইন রিপেমেন্টের শেষ শিডিউলড তারিখের পরও ছয় মাস বা তার বেশি দেরি করে, সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন।

১৭। কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে?

কোন একটা উদাহরণ দেখাতে পারেন?

আপনি আপনার অবশিষ্ট মূলধনের/ প্রিন্সিপাল এমাউন্টের সর্বোচ্চ ৬০% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, ফান্ড থাকা সাপেক্ষে।

উদাহরণঃ

ধরেন, আপনি ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেছেন।

মোট এক্সপেক্টেড রিটার্নের কথা ছিল ১,২০,০০০ টাকা (প্রিন্সিপাল এমাউন্ট + প্রফিট)।

এখন পর্যন্ত আপনি ৪০,০০০ টাকা রিপেমেন্ট পেয়েছেন।

তাহলে আপনার অপরিশোধিত প্রিন্সিপাল = ৬০,০০০ টাকা।

আপনি তহবিল থেকে ৬০,০০০ এর ৬০%= ৩৬,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

(তবে এটি পর্যাপ্ত ফান্ড থাকা সাপেক্ষে এবং অন্যান্য শর্তাবলী পূরণ হওয়ার উপর নির্ভর করে।)

১৮। ক্ষতিপূরণ কি নিশ্চিত?

না। এটি ফান্ডে টাকা থাকা এবং কিছু নির্দিষ্ট শরিয়াহভিত্তিক শর্তাবলী পূরণের ওপর নির্ভর করে। এই ফান্ডটি সহযোগিতা ভিত্তিক সহায়তা হিসেবে কাজ করে, এটি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্যুরেন্স প্রডাক্ট কিংবা আর্থিক বীমা নয়।

১৯। ক্ষতিপূরণের জন্য আমাকে কি নিজে থেকে আবেদন করতে হবে?

যদি কোনো ক্যাম্পেইন পরিশোধ সময়সীমা অতিক্রম করে, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্ষতিপূরণ প্রাপ্তির যোগ্যতা শনাক্ত করবে। তবে, আপনার প্রাপ্যতা কনফার্ম বা ভেরিফাই করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে কিছু পদক্ষেপ নিতে হতে পারে।

২০। ক্ষতিপূরণ কীভাবে পাবো?

আপনার ক্ষতিপূরণ অনুমোদনের পর আপনার biniyog.io ব্যালেন্সে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

২১। যদি ব্যবসাটি পরবর্তীতে টাকা ফেরত দেয় তখন কি হবে?

যদি আপনি ইতিমধ্যে তহবিল থেকে সাহায্য পেয়ে থাকেন, এবং পরে ব্যবসাটি টাকা ফেরত দেয়, তাহলে:

যে পরিমাণ টাকা আপনি তহবিল থেকে পেয়েছিলেন, সেই পরিমাণ টাকা তহবিলে ফেরত যাবে।

বাকি টাকা আপনার এক্সপেক্টেড রিপেমেন্ট এমাউন্ট অনুযায়ী আপনাকে দেওয়া হবে।

২২। কে এই ফান্ড পরিচালনা করছে?

biniyog.io এই ফান্ড পরিচালনা করছে।

২৩। biniyog.io কি ইনভেস্টর প্রোটেকশন পুল পরিচালনার জন্য কোনো ফি নেয়?

না। প্রথম দুই বছর biniyog.io এই ফান্ড পরিচালনার জন্য কোনো ফি নেবে না।

দুই বছর পর এ বিষয়ে পুনরায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৪। কি হবে যদি ফান্ডে ক্ষতিপূরণ দেওয়ার মত পর্যাপ্ত টাকা না থাকে?

যদি ফান্ডে প্রয়োজনের চেয়ে ঘাটতি থাকে সেক্ষেত্রে biniyog.io ‘কর্জে হাসানা’ (সুদহীন ঋণ) দিয়ে ফান্ডকে সাহায্য করতে পারে। এই ঋণ শুধুমাত্র তখনই পরিশোধ করা হবে যখন ফান্ডে অতিরিক্ত টাকা পুনরায় জমা হবে।

২৫। আমি ইনভেস্টর প্রোটেকশন পুল থেকে বের হবো কিভাবে?

আমি যখন বের হয়ে যাবো বের হওয়ার পর কী হবে?

অ্যাপের Investor Protection Pool সেকশনে গিয়ে “Opt Out” (অংশগ্রহণ বাতিল করা) অপশনটি নির্বাচন করে আপনি যেকোনো সময় এই প্রটেকশন পুল থেকে বেরিয়ে আসতে পারেন।

Opt Out করার পরঃ

আপনার ভবিষ্যতের কোনো বিনিয়োগ থেকে আর কোনো অংশ ডোনেশন হিসেবে কাটা হবে না।

আপনি আপনার পূর্ববর্তী ও ভবিষ্যতের সব বিনিয়োগের সুরক্ষা সুবিধা হারাবেন।

পূর্বে প্রদত্ত ডোনেশন অফেরতযোগ্য হিসেবেই ফান্ডে থাকবে।

২৬। আমি কি আবার যোগ দিতে পারব?

আবার যোগ দিলে কি পূর্ববর্তী বিনিয়োগগুলো সুরক্ষিত থাকবে?

হ্যাঁ! আপনি যেকোনো সময় biniyog.io অ্যাপ থেকে Investor Protection Pool সেকশন থেকে আবার যোগ দিতে পারবেন।

না। শুধুমাত্র আবার যোগ দেওয়ার পর যে নতুন বিনিয়োগগুলো করবেন, সেগুলোই সুরক্ষিত হবে। যদি ক্লেইম করার সময় আপনি ইনভেস্টর প্রটেকশন পুলের সক্রিয় সদস্য হিসেবে থাকেন।

২৭। ইনভেস্টর প্রোটেকশন পুল ইসলামিক কোন নীতি মেনে চলে?

এই ফান্ডটি গঠিত হয়েছে তাকাফুল ধারণার ওপর ভিত্তি করে - যা শরিয়াহসম্মত একটি পদ্ধতি, এখানে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় ডোনেশন (tabarru’) প্রদান করে পরস্পরের সহযোগিতা ও ঝুঁকি ভাগাভাগি করে নেন।

২৮। এটি কীভাবে বীমা থেকে আলাদা?

ট্রেডিশনাল বীমার মত, ইনভেস্টর প্রটেকশন পুল কোন প্রফিটের উদ্দেশ্যে পরিচালিত স্কিম কিংবা বাণিজ্যিক চুক্তি নয়। ইনভেস্টর প্রোটেকশন পুল শুধু একটি স্বেচ্ছায় পরস্পরকে সাহায্যের উদ্দেশ্যে পরিচালিত, যেখানে সদস্যরা কোন ধরণের লাভের আশা ছাড়া স্বেচ্ছায় একে অপরকে সাহায্যের জন্যে অনুদান করেন।

২৯। এটি কি ওয়াকফ হিসাবে পরিচালিত হয়?

হ্যাঁ। ফান্ডটি ওয়াকফ-ভিত্তিক কাঠামোর অধীনে পরিচালিত হবে, যা নিশ্চিত করবে যে সংগৃহীত সমস্ত ডোনেশন কেবল নির্ধারিত উদ্দেশ্যেই ব্যবহৃত হবে - ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার জন্য।

৩০। ফান্ডটিতে কি রিবা (সুদ), গারার (অনিশ্চয়তা), বা মাইসির (জুয়া) যুক্ত আছে?

না। এই ফান্ডের কাঠামো ও সকল লেনদেন কঠোরভাবে এসব উপাদান থেকে বিরত থাকবে, যা সম্পূর্ণ শরিয়াহ-কমপ্লায়েন্স নিশ্চিত করবে।

৩১। ফান্ডটির শরিয়াহ কমপ্লায়েন্স কিভাবে নিশ্চিত হবে?

এই প্রটেকশন পুলের সম্পূর্ণ স্ট্রাকচার এবং প্রসেস IFA Consultancy (biniyog.io এর অফিসিয়াল শরিয়াহ এডভাইজরি বডি) দ্বারা রিভিউ এবং অনুমোদন করা হয়েছে। এই ফান্ড সম্পূর্ণ ইসলামি ফাইন্যান্সের মূলনীতি মেনে পরিচালিত।

৩২। Investor Protection Pool থেকে ক্ষতিপূরণ কি অধিকার হিসেবে গণ্য হবে, নাকি আর্থিক সহায়তা হিসেবে?

না। এটি কোনো অধিকার হিসেবে গণ্য হবে না— বরং এটি একটি আর্থিক সহায়তা।

এটি শুধু তখনই দেওয়া হবে যখন ফান্ডে পর্যাপ্ত টাকা থাকবে এবং শর্তগুলো পূরণ থাকবে।

৩৩। আমার Membership Status চেক করব কিভাবে?

biniyog.io অ্যাপে গিয়ে Investor Protection Pool সেকশনে আপনার Membership Status দেখতে পারবেন।

৩৪। আমি কীভাবে জানতে পারব যে আমার ইনভেস্টমেন্ট প্রটেকশন পুলের ফান্ডের আওতায় আছে কি না?

বিনিয়োগের সময়, আমাদের অ্যাপে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনার নির্বাচিত ক্যাম্পেইনটি প্রটেকশন পুলের সুরক্ষার আওতায় আছে কিনা। অ্যাপে ইনভেস্টমেন্টের সময় Payment Summary Breakdown-এ প্রযোজ্য ডোনেশনের পরিমাণও দেখতে পাবেন।

৩৫। আমার Transaction Summary-তে ডোনেশনের পরিমাণ দেখানো হবে?

হ্যাঁ। ডোনেশনের পরিমাণ আপনার Transaction Summary-তে দেখা যাবে।

৩৬। Protection Pool ফান্ড-এ যোগ দিলে সেটা কি আমার biniyog.io-তে বিনিয়োগের অভিজ্ঞতার ওপর কোনো প্রভাব ফেলবে?

না। পুরো প্রক্রিয়াটি আমাদের অ্যাপের মধ্যেমে স্বয়ংক্রিয় এবং সহজভাবে সম্পন্ন হয়। আপনি স্বাভাবিকভাবে বিনিয়োগ করতে পারবেন, এবং অ্যাপ নিজেই ডোনেশনের পরিমাণ এবং কাভারেজের ক্যালকুলেশন পরিচালনা করবে।

৩৭। আমি Investor Protection Pool-এ যোগ দিতে আগ্রহী, কিন্তু অ্যাপে Investor Protection Pool সেকশন খুঁজে পাচ্ছি না। আমি কি করতে পারি?

এখন আমাদের ফিচারটি সকল ব্যবহারকারীদের জন্যেই ওপেন করা হয়েছে। যদি ফিচারটি দেখতে না পান, আপনি অ্যাপের লেটেস্ট ভার্সন এ আপডেট করুন।

আপডেট করার পরও যদি আপনি এই ফিচারটি দেখতে না পান, অনুগ্রহ করে আপনার user ID দিয়ে আমাদের support টিমের সাথে যোগাযোগ করুন। আমাদের টিম ফিচারটি আপনার জন্য এক্টিভেট করে দিবে।

আজই যুক্ত হোন! Opt In করুন এবং Investor Protection Pool এর সুবিধা গ্রহণ করুন।

আপনি এখনই Investor Protection Pool-এ যুক্ত হতে পারেন।

আপনার বিনিয়োগকে আরও সুরক্ষিত করতে Investor Protection Pool-এ Opt In করুন আজই।

ইংরেজি ভার্সন দেখতে চান?

ইনভেস্টর প্রটেকশন পুল এবং সংক্রান্ত নীতিমালার ইংরেজি সংস্করণ দেখতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিচের লিংকটি ভিজিট করুন

https://biniyog.io/investor-protection-pool

কোন প্রশ্ন আছে? সাহায্য দরকার?

কোন প্রশ্ন থাকলে কিংবা আরও কোনো তথ্য বা সহায়তার প্রয়োজন হলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

হালাল ফাইন্যান্সের এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ।