ব্যবসার Growth হোক  হালাল ফান্ডে

জামানত বা প্রপার্টি বন্ধক ছাড়াই ৭ লাখ থেকে ১ কোটি+ টাকা পর্যন্ত শরিয়াহসম্মত ফাইন্যান্সিং। মেয়াদ ২ থেকে ১২ মাস। উপযুক্ততা সাপেক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে ফান্ড।

প্রাথমিক এপ্লিকেশনে সময় লাগে শুধু মাত্র ২ মিনিট।

✓ কোন মর্টগেজ/প্রপার্টি বন্ধক নেই ✓ সম্পূর্ণ হালাল এবং শরিয়াহ সার্টিফাইড ✓ ৩-৪ সপ্তাহে ফান্ড ✓ অনলাইনেই পুরো প্রসেস

Platform Stats

শরিয়াহ-সার্টিফাইড ফিনটেক প্ল্যাটফর্ম কোন মর্টগেজ বা প্রপার্টি বন্ধক নেই প্রতিটি কন্ট্রাক্ট শরিয়াহ ভেটেড কোন হিডেন চার্জ নেই বিজনেস সাইকেল অনুযায়ী রিপেমেন্ট শরিয়াহ-সার্টিফাইড ফিনটেক প্ল্যাটফর্ম কোন মর্টগেজ বা প্রপার্টি বন্ধক নেই প্রতিটি কন্ট্রাক্ট শরিয়াহ ভেটেড কোন হিডেন চার্জ নেই বিজনেস সাইকেল অনুযায়ী রিপেমেন্ট

অর্ডার আছে, সুযোগ আছে। আটকে আছে শুধু ক্যাপিটাল।

বাংলাদেশের বেশিরভাগ SME-র সমস্যা বিজনেস মডেল নয়, সমস্যা সঠিক সময়ে কাজের পুঁজি না পাওয়া।

বড় অর্ডার হাতছাড়া হয়ে যায়

ওয়ার্ক অর্ডার কনফার্ম, কিংবা সামনে ব্যবসার পিক সিজন, কিন্তু কাঁচামাল বা ইনভেন্টরি কেনার ক্যাপিটাল নেই।

জামানতের শর্তে আটকে যায় ফাইন্যান্সিং

প্রপার্টি বন্ধক বা মর্টগেজ দিতে না পারলে প্রচলিত ফাইন্যান্সিং এর দরজা বন্ধ।

সুদভিত্তিক ফাইন্যান্সিং নিতে চান না

হালাল উপায়ে ব্যবসা বড় করার ইচ্ছা থাকলেও বিকল্পের সংখ্যা কম।

আবেদন করতে পারেন ৭ লাখ থেকে ১ কোটি+ পর্যন্ত

মেয়াদ ২ থেকে ১২ মাস

জামানত লাগে না কোন মর্টগেজ বা বন্ধক নেই

ফান্ড পেতে সময় লাগে সাধারণত ৩-৪ সপ্তাহ

প্রতিটি ফান্ডের পরিমাণ ও মেয়াদ, ব্যবসার অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনভেদে নির্ধারিত হয়।

ফাইন্যান্সিংয়ের জন্য কোনো সম্পত্তি জামানত রাখতে হয় না। তবে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারান্টরদের কাছ থেকে সিকিউরিটি চেক সংগ্রহ করা হয়।

যে ৬টি কারণে BUSINESS-রা আমাদের বেছে নেন

কোন জামানত বা বন্ধক নেই

কোন ধরণের মর্টগেজ বা প্রপার্টি বন্ধক ছাড়াই ফাইন্যান্সিং। শুধুমাত্র বিজনেস এবং গ্যারান্টরদের কাছ থেকে সিকিউরিটি চেক রাখা হয়।

আপনার বিজনেস সাইকেল অনুযায়ী ফ্লেক্সিবল রিপেমেন্ট শিডিউল

ব্যবসার প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী শুরুতেই কাস্টোমাইজড রিপেমেন্ট শিডিউল প্ল্যান করা হয়। বিজনেস সাইকেল অনুযায়ী গ্রেস পিরিয়ড রাখা হয়।

প্রতিটি কন্ট্রাক্ট শরিয়াহ ভেটেড

শুধু ফান্ড নয়, প্রতিটি ফাইন্যান্সিং কন্ট্রাক্ট আমাদের শরিয়াহ অ্যাডভাইজরদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে ভেটিং করা হয়। রিটার্ন আসে বাস্তব ট্রেড এবং ব্যবসায়িক কার্যক্রম থেকে, সুদ থেকে নয়।

দ্রুত ও ঝামেলাহীন প্রসেসিং

আবেদন থেকে ফান্ড ডিসবার্সমেন্ট পর্যন্ত আমাদের পুরো প্রক্রিয়াটি দ্রুত ও ঝামেলামুক্ত। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর, উপযুক্ততা সাপেক্ষে ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আপনি ফান্ড পেয়ে যেতে পারেন।

ট্রান্সপারেন্ট সার্ভিস চার্জ এবং ফি স্ট্রাকচার

শুরুতেই জানবেন মোট খরচ কত। আমাদের সার্ভিস চার্জ এবং ফি স্ট্রাকচার অত্যন্ত ট্রান্সপারেন্ট। অনবোর্ডিং প্রক্রিয়াতেই স্পষ্টভাবে জানানো হয়। কোন হিডেন চার্জ নেই।

ঘরে বসে অনলাইনেই পুরো প্রসেস

স্ক্রিনিং থেকে ফান্ডরেইজিং পর্যন্ত প্রতিটি ধাপ অনলাইনেই সম্পন্ন করুন। বারবার অফিসে আসার ঝামেলা নেই।

biniyog.io বনাম প্রচলিত ফাইন্যান্সিং

পার্থক্যটা নিজেই দেখে নিন।

biniyog.io versus conventional financing comparison table across 6 criteria: Structure (business cycle, cash flow, and trade-based on biniyog.io vs. fixed interest-based); Collateral (no mortgage or collateral required on biniyog.io vs. property or collateral nearly mandatory); Shariah Vetting (every campaign and contract approved by Shariah Advisory Board on biniyog.io vs. limited or absent); Repayment Schedule (customized to business cycle with grace period on biniyog.io vs. rigid monthly installments); Process (every step online on biniyog.io vs. repeated bank visits); and Service Charge and Costs (fully transparent fee structure explained at onboarding on biniyog.io vs. multiple hidden charges).

ফান্ডরেইজিং এর ৫টি ধাপ, শুরু থেকে শেষ পর্যন্ত

১. অনলাইন এপ্লিকেশন

biniyog.io এর অনলাইন পোর্টালে ব্যবসার খুবই প্রাথমিক তথ্য দিয়ে ফান্ডের জন্য অনলাইনে আবেদন করুন।

২. অনলাইনে প্রাথমিক স্ক্রিনিং কল বা মিটিং

ব্যবসা বোঝা ও প্রাথমিক যোগ্যতা যাচাই। চূড়ান্ত অযোগ্যতা থাকলে এখানেই জানিয়ে দেওয়া হয়। ৩. ডকুমেন্ট সাবমিশন ও অ্যাসেসমেন্ট

এরপর বিজনেস থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয় এবং তা পাওয়ার পর ডকুমেন্ট পর্যালোচনা শুরু হয়।

৪. সাইট ভিজিট

এসেসমেন্ট এর অংশ হিসেবে আমরা বিজনেসের লোকেশনে/ অফিসে/ ফ্যাক্টরিতে সাইট ভিজিট করি। ক্ষেত্রবিশেষে প্রয়োজনে আরও কিছু ডকুমেন্ট চাওয়া হতে পারে।

৫. রিস্ক অ্যাসেসমেন্ট

আমরা ৪০+ ডেটা পয়েন্টের ভিত্তিতে ব্যবসার রিস্ক স্কোরিং করি। রিস্ক স্কোরিং ক্রাইটেরিয়া ইন্ডাস্ট্রিভেদে ভিন্ন হয়ে থাকে। রিস্ক স্কোরিং এর ভিত্তিতে আমরা A, B+ বা B রিস্ক গ্রেডিং করি। B-এর নিচে থাকা ব্যবসা ফান্ড রেইজিংয়ে উপযুক্ত বলে বিবেচিত হয় না।

৬. ক্যাম্পেইন স্ট্রাকচারিং ও লিস্টিং

প্রয়োজনীয় অ্যাসেসমেন্টের পর রিস্ক স্কোরিং পাশ করলে, যোগ্য ব্যবসার জন্য ফান্ডরেইজিং-এর জন্য সুযোগ তৈরি করা হয়। বিজনেসের সাথে একটি শরিয়াহ-কমপ্লায়েন্ট চুক্তি দাঁড় করানো হয়। প্রাথমিক চুক্তিতে ফাইন্যান্সিংয়ের পরিমাণ, মেয়াদ, রিপেমেন্ট শিডিউল ও বিনিয়োগকারীদের প্রফিট নির্ধারণ করে অ্যাপে ১০–২১ দিনের ফান্ড রেইজিং এ লিস্ট করা হয়।

৭. ফান্ডরেইজিং সম্পন্ন এবং পোস্ট ফাইন্যান্সিং প্রসেস শুরুঃ

ফান্ডরেইজিং সম্পন্ন হওয়ার পর সম্মত চুক্তি অনুযায়ী পণ্য হ্যান্ডওভার/ফান্ড ট্রান্সফার, পোস্ট ফাইন্যান্সিং ফলো-আপ ও রিপেমেন্ট শুরু হয়।

আপনার প্রয়োজন অনুযায়ী মডেল

আমরা বেশ কিছু মডেলে ফাইন্যান্সিং করি। আপনার ফান্ডের রিকোয়ারমেন্ট এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা গাইড করবো কোন মডেলে আগানো যায়।

প্রডাক্ট / ইনভেন্টরি ফাইন্যান্সিং

পণ্য, প্রডাকশনের কাঁচামাল কিংবা ইনভেন্টরি ক্রয়ের জন্য ফাইন্যান্সিং।

ওয়ার্ক অর্ডার বেজড ফাইন্যান্সিং

কনফার্ম ওয়ার্ক অর্ডারের বিপরীতে ফাইন্যান্সিং।

আউটলেট ফাইন্যান্সিং

ব্র্যান্ড আউটলেট এক্সপ্যানশন বা নতুন আউটলেট স্থাপনের জন্য ফাইন্যান্সিং।

হালাল মানে শুধু নাম নয়, পুরো স্ট্রাকচার

আমাদের শরিয়াহ অ্যাডভাইজর হিসেবে আছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত AAOIFI-সার্টিফাইড ইসলামিক ফাইন্যান্স অ্যাডভাইজররা। আমরাই বাংলাদেশের প্রথম ফিনটেক প্রতিষ্ঠান, ইসলামিক ফাইন্যান্সের বিশিষ্ট স্কলারদের কাছ থেকে শরিয়াহ-কমপ্লায়েন্স সনদপ্রাপ্ত।

biniyog.io-এর সকল ফাইন্যান্সিং কাঠামো, অনবোর্ডিং এবং চুক্তি শরিয়াহসম্মত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। আমাদের সম্মানিত শরিয়াহ এডভাইজরি বডি চুক্তিগুলো, কাঠামো ও প্রক্রিয়া তাদের শরিয়াহ গাইডলাইন অনুযায়ী রিভিউ করে। প্রয়োজনে ক্যাম্পেইন-নির্দিষ্ট পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি জটিল বা নতুন কেসে case-by-case নির্দেশনা দিয়ে থাকেন। প্রতিটা ফান্ডরেইজিং ক্যাম্পেইন লাইভ হওয়ার আগে তাদের কাছ থেকে শরিয়াহ ক্লিয়ারেন্স নিশ্চিত করা হয়, নতুবা ক্যাম্পেইন লাইভ করা হয় না।

আমাদের মাধ্যমে ফাইন্যান্সিং প্রচলিত ঋণ নয়। আমাদের প্রতিটি ফান্ডরেইজিং ক্যাম্পেইন এবং বিজনেস ফাইন্যান্সিং কন্ট্রাক্ট শরিয়াহ অ্যাডভাইজরদের দ্বারা ভেটিং করা হয়। biniyog.io ব্যবসার প্রকৃতি, ফাইন্যান্সিং এর উদ্দেশ্য, প্রয়োজনীয় অর্থের ব্যবহার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে উপযুক্ত শরিয়াহসম্মত ফাইন্যান্সিং কাঠামো নির্বাচন করে এবং ব্যবসার সাথে মিলে কন্ট্রাক্ট ডিজাইন করে। এর মধ্যে মুরাবাহা, মুশারাকা, মুদারাবা, বাই মুয়াজ্জাল, ইজারা ইত্যাদি কাঠামো প্রযোজ্য হতে পারে। যেকোনো ব্যবসার ক্ষেত্রে কোন কাঠামো প্রযোজ্য হবে, তা অ্যাসেসমেন্ট-এর পর ব্যবসার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়।

শরিয়াহ গাইডলাইন এবং স্ট্যান্ডার্ড

Logos of AAOIFI (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions) and IFA Consultancy (Towards a Halal & Sustainable Economy), biniyog.io's Shariah advisory guidelines and certification partners.

Logos of AAOIFI (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions) and IFA Consultancy (Towards a Halal & Sustainable Economy), biniyog.io's Shariah advisory guidelines and certification partners.

২৮০+ ব্যবসা ইতিমধ্যে আমাদের মাধ্যমে ফান্ডিং পেয়েছে

"biniyog.io ছাড়া আমাদের এই বৃদ্ধি সম্ভব হতো না। আল্লাহ সবাইকে সুযোগ দেন, আর আমাদের ক্ষেত্রে সেটি এসেছে তাদের মাধ্যমেই। তাদের স্বচ্ছ, শরিয়াহ-সম্মত প্রক্রিয়া এবং সহযোগিতাপূর্ণ টিম তাদেরকে কেবল একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের চেয়েও বেশি কিছু করে তুলেছে। তারা আমাদের বৃদ্ধির যাত্রায় এক সত্যিকারের অংশীদার হয়ে উঠেছে।"

-

সাগর হাসনাত

প্রতিষ্ঠাতা ও সিইও, আহলান কর্পোরেশন

যারা আমাদের সাথে আছেন

নৈতিক ব্যবসা ও কমিউনিটি

Logos of businesses and partners associated with biniyog.io financing, including Best Electronics, Intelligent Machines, ONE UMMAH BD, Chillox, Ahlan, Apon Bazaar, SupplyLine, Loop, and EDGE Asset Management.
Logos of businesses and partners associated with biniyog.io financing, including Best Electronics, Intelligent Machines, ONE UMMAH BD, Chillox, Ahlan, Apon Bazaar, SupplyLine, Loop, and EDGE Asset Management.

আমাদের ফিচার করেছে

গ্লোবাল ভিসি এবং অ্যাক্সেলারেটর সমর্থিত

এপ্লাই করার আগে এই ৫টি বিষয় মিলিয়ে নিন

biniyog.io business financing primary eligibility chart comparing eligible versus ineligible businesses: eligible businesses are profitable and active, operated for over 1 year, located inside Dhaka, have a trade license and necessary business documents, and have annual sales or revenue over BDT 50 lakh; ineligible criteria are unprofitable or idea-stage businesses, operating for less than 1 year, located outside Dhaka, lacking a trade license or necessary documents, and annual sales or revenue under BDT 50 lakh.

এই পাঁচটি মিললে এপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন।

আরও জানতে আগ্রহী ?

বিস্তারিত জানতে এই ব্লগটি পড়ুন

biniyog.io থেকে কারা

ফাইন্যান্সিং পায়?

→ কোন ধরনের ব্যবসা যোগ্য?

→ আমরা কীভাবে ব্যবসাকে গভীরভাবে বুঝতে চেষ্টা করি

→ যেকোনো ব্যবসা বাদ পড়ার সবচেয়ে বড় কারণগুলো কী কী?

→ হার্ড স্টপ - যে বিষয়গুলো সাথে সাথে ব্যবসার আবেদনটি বাতিল করে দেয়

→ যেসব ডকুমেন্ট থেকে আমরা কাজ করি

→ ফাইন্যান্সিং নেওয়ার সঠিক সময় কখন ?, ইত্যাদি

background

Business Financing 101

biniyog.io থেকে কারা ফাইন্যান্সিং পায়?

07.10.2026

আরো পড়ুন >

আরো জানতে নিচের ভিডিওগুলো দেখুন

কেন ব্যবসায়ীরা ফান্ডিংয়ের জন্য biniyog.io কে বেছে নিচ্ছেন?

Pure Money Podcast | Banna Shah

যেসব কারণে আপনার বিজনেস ফাইন্যান্সিং রিজেক্ট হতে পারে

মুহাম্মাদ সাঈদুল আলম, COO, biniyog.io

ইসলামিক ফাইন্যান্সে ফিক্সড রিটার্ন?! কখন কোন ক্ষেত্রে হালাল হতে পারে?

Pure Money Podcast | Dr. Mufti Yousuf Sultan (CSAA)

সচারচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর

ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত?

শত শত সফল ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আত্মবিশ্বাসের সাথে ফান্ড তুলুন।

শুরু করতে পারেন মাত্র

৳ ১০ লাখ থেকে

ফাইন্যান্সিং এর জন্য আবেদন করুন

Office Level 5, House 60, Kazi Nazrul Islam Avenue, Dhaka 1215

Contact +880 1886 064 046