At biniyog.io, transparency comes before everything else.
As part of our accountability and broader responsibility, we are writing to disclose a security incident that affected a small number of accounts on our platform: what happened, what we have done about it, and what best practices users can generally follow for cyber safety.
Recently an individual gained unauthorized access to parts of our platform. They exploited a weakness in how our platform checked access to certain account information, and used it to view the profile data of 0.14% of our user base before we fixed it.
As soon as we detected the activity, we did the following:
If you have not heard from us directly, your profile was not among those accessed. For any concerns, contact us at support [at] biniyog [dot] io.
We have added further safeguards to how information on our platform is accessed, along with extensive monitoring and alerting. We will keep reviewing and testing our systems regularly, but at this point we are confident that this was a one-off issue.
We recommend that every user follows these best practices at all time, whether or not they were affected:
Sincerely,
biniyog.io Technical team
biniyog.io-তে স্বচ্ছতাই আমাদের কাছে সবার আগে।
বৃহত্তর দায়বোধের অংশ হিসেবে এই লেখায় আমাদের প্ল্যাটফর্মের অল্পসংখ্যক অ্যাকাউন্টকে প্রভাবিত করা একটি বিষয়ের ব্যাপারে জানানো হচ্ছে: কী ঘটেছিল, এ বিষয়ে আমরা কী করেছি এবং সাইবার নিরাপত্তার জন্য ইউজাররা সাধারণভাবে কী কী ভালো অভ্যাস অনুসরণ করতে পারেন।
সম্প্রতি একজন ব্যক্তি আমাদের প্ল্যাটফর্মের কিছু অংশে অননুমোদিত প্রবেশাধিকার পান। আমাদের প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশাধিকার যাচাইয়ের পদ্ধতিতে থাকা একটি দুর্বলতার সুযোগ নিয়ে, আমরা সমস্যাটি সমাধান করার আগেই তিনি আমাদের মোট ইউজারদের ০.১৪%–এর প্রোফাইলের ব্যক্তিগত তথ্য দেখেছিলেন।
• ইউজারের পাসওয়ার্ড ও PIN প্রকাশিত হয়নি।
• ইউজারদের অর্থের ওপর কোনো প্রভাব পড়েনি। কোনো বিনিয়োগ, ব্যালেন্স, পেমেন্ট ইত্যাদি পরিবর্তন করা বা স্থানান্তর করা হয়নি।
কার্যকলাপটি শনাক্ত করার সঙ্গে সঙ্গেই আমরা নিচের পদক্ষেপগুলো নিয়েছি:
• তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর সমাধান করেছি। প্রবেশের সুযোগ করে দেওয়া দুর্বলতাগুলো শনাক্ত করার সঙ্গে সঙ্গেই আমরা বন্ধ করেছি। এরপর, তার ব্যবহৃত আরেকটি অ্যাকাউন্টসহ ২০,০০০-এর বেশি স্বয়ংক্রিয় প্রচেষ্টা আমাদের সিস্টেম প্রত্যাখ্যান করেছে।
• পূর্ণাঙ্গ সিকিউরিটি অডিট করেছি, যাতে এ ধরনের আর কোনো দুর্বলতা রয়ে গেছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি।
• দায়ী ব্যক্তিকে শনাক্ত করেছি। আমাদের প্ল্যাটফর্মে তার সব অননুমোদিত কার্যক্রম পুরোপুরি খুঁজে বের করেছি এবং তার সব প্রবেশাধিকার বাতিল করেছি।
• প্রভাবিত প্রত্যেক ইউজারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। আমাদের ম্যানেজমেন্ট সরাসরি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে স্বচ্ছভাবে জানিয়েছেন কী ঘটেছে এবং বিষয়টি মোকাবিলায় আমরা কী করেছি।
• বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আইনজীবীদের যুক্ত করেছি। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কাজ করছি এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৬-এর অধীনে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।
আমরা যদি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ না করে থাকি, তাহলে আপনার প্রোফাইলটি যেগুলো দেখা হয়েছিল তার মধ্যে ছিল না। যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: support [at] biniyog [dot] io
আমাদের প্ল্যাটফর্মে তথ্যে প্রবেশাধিকারের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা যোগ করেছি, পাশাপাশি বিস্তৃত পর্যবেক্ষণ ও সতর্কবার্তা ব্যবস্থা চালু করেছি। আমরা নিয়মিত আমাদের সিস্টেম পর্যালোচনা ও পরীক্ষা করে যাব, তবে এই মুহূর্তে আমরা নিশ্চিত যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল।
আপনার অ্যাকাউন্ট প্রভাবিত হয়ে থাকুক বা না থাকুক, আমরা প্রত্যেক ইউজারকে সব সময় নিচের ভালো অভ্যাসগুলো অনুসরণ করার পরামর্শ দিই:
• আমরা কখনো আপনার পাসওয়ার্ড বা OTP চাইব না। biniyog.io-এর কোনো কর্মী ফোন, SMS, ইমেইল, WhatsApp বা সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার পাসওয়ার্ড, ওটিপি, পিন বা ব্যাংকিংয়ের তথ্য চাইবেন না।
• আমাদের পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকুন। প্রতারকেরা biniyog.io-এর পরিচয় দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কখনো কখনো আপনার কিছু তথ্যও আগে থেকে তাদের জানা থাকতে পারে। কেউ টাকা পাঠাতে বা আপনার অ্যাকাউন্ট “যাচাই” করতে বললে, তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবেন না। কোনো সন্দেহ থাকলে আমাদের অফিশিয়াল সাপোর্টে যোগাযোগ করুন।
• শুধু অফিশিয়াল মাধ্যমে পেমেন্ট করুন। অ্যাপে উল্লেখ নেই এমন কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে আমরা কখনো বলব না।
• লিংক ও সংযুক্তি খোলার সময় সতর্ক থাকুন। আমাদের কোন লিংকে ক্লিক করার পর চেক করে নিন লিংকটি সত্যিই biniyog.io-তে নিয়ে যাচ্ছে কি না। এবং আমাদের অফিশিয়াল ইমেইল ঠিকানা সবসময় "@biniyog.io" দিয়ে শেষ হয়।
• সন্দেহজনক কিছু দেখলে support [at] biniyog [dot] io-তে জানান।
বিনীত,
biniyog.io টেকনিক্যাল টিম
Office Level 5, House 60, Kazi Nazrul Islam Avenue, Dhaka 1215
Contact +880 1886 064 046